ফেসবুকে জীবনের বাস্তবতা শেয়ার করে স্বীকৃতি পাবেন ৮ ‘সাহসী নারী’
দেশের ৮টি বিভাগ থেকে সাহসিকতার সত্য গল্প লিখে ফেসবুকে প্রকাশ কারী ‘সাহসী নারী’ সেরা ৮ নারীকে পুরস্কৃত করবে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। সোমবার সকালে (৯ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারস্থ দ্য ডেইলি স্টারের তাওফিক আজিজ খান সেমিনার হলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড সেলস) এম জিয়াউল হাফিজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড) গোলাম কিবরিয়া সরকার, সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড) মো. জিয়াউর রহমান এবং এড সিক্সটি ফাইভ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘স্যান্ডালিনা তোমার সাহসিকতাই তোমার সৌন্দর্য্য’ প্রচারণার অধীনে সাহসিকতার জোরে সব বাঁধা পেরিয়ে যে সব নারীরা আজ সফল, যারা সমাজের আরো অনেক নারীর চেয়ে সম্পূর্ণ আলাদা সে সব নারীদের জন্যই স্যান্ডালিনা ব্র্যান্ড একটি প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ক্যাম্পেইনে যারা অংশ নেবেন তাদের স্যান্ডালিনার ফেসবুক পেজে লাইক দিতে হবে এবং পাবলিকলি শেয়ার করতে হবে।
এরপর প্রতিটি বিভাগ থেকে অংশ নেয়া নারীরা নিজের নাম, বিভাগের নাম, জেলার নাম, ছবি ও ফোন নম্বরসহ নিজ জীবনের সাহসিকতার গল্প লিখে শেয়ার করতে হবে স্যান্ডালিনার ফেসবুক পেজের ইনবক্সে এবং#sandalinaboldwomen লিখে ফেসবুকের টাইমলাইনে শেয়ার করতে হবে। তারপর ক্যাম্পেইনের কনটেন্টগুলোতে অবশ্যই লাইক দিতে হবে এবং পাবলিকলি শেয়ার করতে হবে। জমা হওয়া গল্প থেকে জুরি প্যানেলের মাধ্যমে সত্যতা যাচাই করে ৮টি বিভাগের ৮জন সাহসী নারীকে স্বীকৃতি প্রদান করার মাধ্যমে ক্যাম্পেইনটি শেষ হবে।